মোস্তাফিজুর রহমান বকুল, আমন্ত্রণ প্রতিবেদক, পার্বতীপুর :
দিনাজপুরের পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ঝিনাইকুড়ী ক্লাবের মোড়ে ওই ট্রাকে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে দাঁড়িয়ে থাকা (ঢাকা মেট্রো ন-১২-২৭৪৬) ট্রাকটি তল্লাশি করে স্পেয়ার চাকার ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালকসহ দুইজনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন—নেত্রকোনা সদরের শ্রীপুর বালি গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে চালক জলিল মিয়া (২৭) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার কায়েমপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাকিব আহমেদ (২৫)।
ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম জানান, আটকরা ঢাকার শনির আখড়া থেকে তারা পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলো নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমন্ত্রণ/এজি
পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, আটক ২
মে ২১, ২০২৬
































