আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী পুকুর সাদৃশ গভীর গর্তের পানিতে ডুবে ভাইবোনো মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ সলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহত ভাইবোন হচ্ছে, খয়েরবাড়ী বাজার এলাকার মুর্দি দোকানী শাহীন আলম ও মোছা. কেয়া বেগমের সাড়ে চার বছরের মেয়ে সাবিহা ও তিন বছরের ছেলে সিয়াম।
স্থানীয়রা জানান, আজ বুধবার (২০ মে) সকালে বাড়ীর পার্শ্বে স্কুল মাঠ এলাকায় সাবিহা ও সিয়াম খেলতে যায়। খেলার এক পর্যায়ে পাশের বালু উত্তোলনের ফলে সৃষ্ট পুকুরসদৃশ একটি গভীর গর্তের পানিতে ভাইবোন পড়ে যায়। দীর্ঘ সময় ধরে ভাইবোনের কোনো খোঁজ খবর না পেয়ে বাড়ীর লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট পুকুরসদৃশ একটি গভীর গর্তের পানিতে পানিতে খোঁজ করতে গিয়ে শিশু দুইটির সন্ধান পায় এবং উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মুমূর্মু অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আলিফ মো. নূরে আলম সায়েদি বলেন, পানিতে ডুবে যাওয়া শিশু দুইটির মধ্যে প্রথমে ছেলেকে এবং পরে মেয়েটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তুস্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশু দুইটির মৃত্যু হয়েছিল।
খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার বলেন, খয়েরবাড়ী বাজার সন্নিকটে যে ফুটবল খেলার মাঠের পশ্চিম পার্শ্বে শাহীন আলমের বাড়ী। উত্তরদিকে বালু উত্তোলনকৃত একটি পুকুরসদৃশ গভীর গর্তে পানি জমে থাকে। শিশু দুইটি হয়তো সেই খেলার মাঠে খেলা করার কোনো এক সময় ওই গর্তের মধ্যে পড়ে গিয়ে ডুবে মারা গেছে।
ফুলবাড়ী থানার এসআই মোছা. শাপলা বেগম জানান, অভিযোগ দিলে এ ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে পুকুরসদৃশ গর্তের পানিতে ডুবে ভাইবোনো মৃত্যু
মে ২০, ২০২৬
































