মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
কুমিল্লার দাউদকান্দি সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বিরামপুরে অনুদান চেক বিতরণ করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দিনাজপুর-৬ আসনের এমপি অধ্যাপক ডাঃ আবু জাফর মো. জাহিদ হোসেন।
চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামের চার শ্রমিক নিহত হয়। নিহত পরিবারের সদস্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ৫০হাজার টাকার অনুদান চেক বিতরণ অনুষ্ঠান করেছেন।
বিরামপুর বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুনের সভাপতিত্বে শনিবার ২মে দুপুর ২টায় নতুন বাজার দলীয় কার্যালয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দিনাজপুর-৬ আসনেরএমপি অধ্যাপক ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহি চৌধুরী রুবেল, আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. তোছাদ্দেক হোসেন তোছা, সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মণ্ডল সহ উপজেলা ও পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এজি


































