মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বিরামপুরে কয়েক উপজেলার সাংবাদিকদের নিয়ে রবিবার ৩মে আলোচনা সভা ও চাংপাই চায়নিজ রেস্টুরেন্টে করা হয়েছে।
দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম ও বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে বিরামপুর, হাকিমপুর ও ফুলবাড়ী উপজেলার সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।
স্থানীয় ঢাকা মোড়ে দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক ও বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাড. মোরশেদ মানিকের সভাপতিত্বে মুক্ত আলোচনা সভা করা হয়।
এতে সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও উত্তোরণের উপায় নিয়ে বক্তব্য রাখেন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হক মানিক, ঢাকামোড় টুয়েন্টি ফোরের সম্পাদক রফিকুল ইসলাম সরকার, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, ফুলবাড়ী দেশ টিভির প্রতিনিধি হারুনুর রশীদ, স্বাধীন ভোরের প্রতিনিধি ইব্রাহিম মিয়া প্রমুখ। সভা শেষে সাংবাদিকরা একটি শোভাযাএা নিয়ে শহর প্রদক্ষিণ করে সমবেত হন।
আমন্ত্রণ/এজি


































