আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরলে নানার বাড়ীতে বেড়াতে এসে এক বছরের শিশু বাসচাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছে।
উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারের গরুহাটিতে চা বিক্রেতা মো. আক্তারুল ইসলাম এক বছর বয়সী নাতনি (মেয়ের মেয়ে) ছিনিয়া আকতার মঙ্গলবার বিকাল আনুমানিক ৬ টায় হানিফ পরিবহণের ঢাকাগামী কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মর্মান্তিকভাবে মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
কোচটি চালকের সহকারী পিছনে পার্কিং এর জন্য চালনা করার সময় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন। নিহত ছিনিয়া সদর উপজেলার মোঃ শামীম হোসেন এর মেয়ে শিশু। এ রিপোর্ট লেখাকালীন পুলিশ লাশ উদ্ধারপূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম পরিচালনা করছিল।
আমন্ত্রণ/এজি
বিরলে নানার বাড়ীতে বেড়াতে এসে এক বছরের শিশু বাস চাপায় নিহত
এপ্রিল ২২, ২০২৬


































