বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
রংপুরের মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি একে আজাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী।
মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া ও অনিমা রায় মমিতার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ. এম. মাহাবুবুল ইসলাম, মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাবর আলী, মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, শিক্ষক প্রতিনিধি নিশাত সুলতান প্রমুখ।
আমন্ত্রণ/এজি
































