মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড় সদর উপজেলার শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৭অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পঞ্চগড় পুলিশ সুপার ও শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তবিবর রহমান।
এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক মো. তহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মো. ফেরদৌস ওয়াহিদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, মাগুড়া প্রধান পাড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান প্রধান উপস্থিত ছিলেন ।
আমন্ত্রণ/এজি
পঞ্চগড়ে শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
এপ্রিল ১১, ২০২৬


































