গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর বালক বিভাগের পৌরসভা পর্যায়ের খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, বাংলাহিলি ১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান, গোহাড়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ এবং বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার জেলা কাব লিডার মো. মহিদুল ইসলাম।
প্রতিযোগিতায় হাকিমপুর পৌরসভার ১০টি বিদ্যালয় অংশ নেয়। নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলাগুলো ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য।ফাইনাল খেলায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে ছাতনী রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
আমন্ত্রণ/এজি
হাকিমপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
এপ্রিল ১০, ২০২৬


































