গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে শহরের নওরোজ কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু এর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জে আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহŸায়ক ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, হাসানুল রহমান চৌধুরী ডিউক,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন প্রমুখ।
সভায় এমপি লিংকন এলাকার সার্বিক উন্নয়ন, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সব সময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ তাই সংবাদ পরিবেশনে স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীলতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কৃষ্ণ কুমার চাকী, গোপাল মোহন্ত, জাহিদুর রহমান প্রধান টুকু, বর্তমান সাধারণ সম্পাদক শওকত জামান, সাবেক সাধারণ সম্পাদক এসএম কবির রাসেল, সদস্য আব্দুল হান্নান, প্রেসক্লাব গোবিন্দগঞ্জের সাধারণ সাধারণ সম্পাদক এনামুল হক, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সদস্য নুর আলম প্রধান স্থানীয় বিভিন্ন সমস্যা, স্থানীয় সম্ভাবনা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন।
এমপি লিংকন তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে লিংকন এমপি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
এপ্রিল ৪, ২০২৬
































