বগুড়া ব্যুরো :
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে মহানগরীর ল²ীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। বগুড়া জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে সজীবকে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে সজীব সাহা বগুড়া থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব রাজশাহীতে গ্রেপ্তার
অক্টোবর ৭, ২০২৪


































