আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য চাষীদের উৎসাহ যোগাতে ও এ পেশায় এগিয়ে আসতে জয়পুরহাটের পাঁচবিবির মৎস্য চাষীদের মাঝে গত বৃহস্পতিবার বিকালে বিনামূল্যে প্রণোদনা প্রদান করা হয়।
পাঁচবিবি উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসন অফিস চত্বরে উপজেলার মৎস্য চাষের প্রসার বৃদ্ধির লক্ষ্যে চাষীদের মাঝে বিভিন্ন প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মো. বেলায়েত হোসেন এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা প্রণোদনাগুলো বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী সহ উপজেলার প্রান্তিক মৎস্য চাষীগণ।
মৎস্য কর্মকর্তা মাহমুদা বলেন, উপজেলার ৬’জন প্রান্তিক মৎস্য চাষীকে বিনামূল্যে সরকারি প্রণোদনা থেকে প্রতিটি মৎস্য খামারিকে একটি এয়ারেটর মেশিন, মাছের খাদ্য, পোনা মাছ, চুন ও সার প্রদান করা হয়।
আমন্ত্রণ/এজি


































