আকতার হোসেন বকুল, পাঁচবিবি প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-২৬ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নবাগত শিক্ষার্থীদের জন্য নবীন-বরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের সভাপতিত্বে বরণ-বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন। বিশেষ করে আগামীতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন, একাডেমী সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলি সহ প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা ও কর্মচারী গণ।
প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থী ও ক্যাপ্টেন মো. আবরার লাবিব বলেন, আমাদের বিদ্যালয় থেকে আগামীতে এক’শ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবি এলবিপি স্কুলে এসএসসি বিদায়-২৬
এপ্রিল ১, ২০২৬
































