রীতা রানী কানু :
দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিভার্সিটি স্টুন্টেস এ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘স্বজন’ এর সহযোগিতায় আজ সোমবার (১৪ অক্টোবর) দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘মানুষ মানুষে ভেদাভেদ নাই, সবার আগে জীবন বাঁচাই’ শীর্ষক স্লোগানকে ধারণ করে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় কার্যক্রমে বিভিন্ন বয়সী ৬০০ জন নারী ও পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, ডা. মুশফিকুর রহমান চৌধুরী লিও, সাংবাদিক আজিজুল হক সরকার, ফুলবাড়ী ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের রেজওয়ান বারী (রাবি), শিহাব বাবু (চবি) শান্ত (রাবি), অলি আহমেদ, স্বর্ণালী (ঢাবি), অনিমেষ (ঢাবি), শাওন (জাবি), মৌমিতা তাবাসসুম (ঢাবি) প্রমুখ।
স্বজনের প্রতিষ্ঠাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত ফুলবাড়ীর শিক্ষার্থীদের সংগঠন ফুলবাড়ী ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের রেজওয়ান বারী (রাবি), শিহাব বাবু (চবি) শান্ত (রাবি), অলি আহমেদ, স্বর্ণালী (ঢাবি), অনিমেষ (ঢাবি), শাওন (জাবি), মৌমিতা তাবাসসুম (ঢাবি) সহ সংগঠনের সদস্যদের উদ্বুদ্ধ করে স্বজনের মুসা সেলিদ, রাকিব এর সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম করা হয়েছে। যারা রক্তের গ্রুপ নির্ণয় করবেন তাদেরকে ডোনার বা সদস্য কার্ড দেওয়া হবে। মুমুর্ষূ রোগীর প্রাণ বাঁচাতে জরুরি রক্তের প্রয়োজনে এগিয়ে আসুন এই আহবান শিক্ষার্থীদের সংগঠনের। ফুলবাড়ীর শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের চার শতাধিক সদস্য রয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী নিজে সংগঠনের সদস্যপদ গ্রহণ করে বলেন, ফুলবাড়ী ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সকল কার্যক্রমই মানবিক ও সামাজিক। গত বন্যায় সংগঠনের সদস্যরা লক্ষাধিক অর্থ বন্যার্তদের মাঝে সহায়তা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে স্থানীয় শিক্ষার্থীদের সহযোগিতা করা একটি ইতিবাচক কার্যক্রম। এসব মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমেই এ সংগঠন একদিন জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করবে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের বিনামূল্যে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
অক্টোবর ১৪, ২০২৪
































