মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় পৌরএলাকার জোয়ালকামড়া এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
জানা যায়, বিরামপুর পৌর এলাকার জোয়ালকামড়া (চাংগইর) রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে অনুমান ৫০ বছর বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করেছে। পলিথিনের উপর শুয়ে থাকা ওই ব্যক্তির মুখে খোঁচা দাড়ি পরনে লুঙ্গি ও সাথে পুরাতন কাপড়ের পুটলী ছিল।
স্থানীয়দের ধারণা, তিনি মাসনিক ভাসাম্যহীন হিসাবে ঘোরাফেরা করতেন।
বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এজি
বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
মার্চ ২৬, ২০২৬


































