গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) প্রথম প্রহরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আনন্দ টিভির গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক উজ্জ্বল হক প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি ও গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. রবিউল কবির মনু, পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার সরকার, থানার সেকেন্ড অফিসার মীর কায়েশ, এনটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি কৃষ্ণ কুমার চাকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. রফিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, বিএনপি নেতা মোকাদ্দেম হোসেন সজল, আনিসুজ্জামান বিদ্যুৎ, আনোয়ার হোসেন গোলাপ, মনির হোসেন সরকার প্রমুখ।
আমন্ত্রণ/এজি


































