মোরশেদ উল আলম, দৈনিক আমন্ত্রণ, চিরিরবন্দর :
দিনাজপুরের চিরিরবন্দরে জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ, ভূমি অধিকার ও কৃষি জমি সংস্কার বিষয়ক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ আয়োজনে ব্রেড ফর দি জার্মানীর আর্থিক সহযোগিতায় স্যাসটেইন্যাবল অর্গানাইজেশন ফর ল্যান্ড রাইটস এন্ড এ্যাগরেরিয়ান রিফর্ম কর্মসূচির আওতায় জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক।
উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান মোঃ ফাইজুর রহমানের সভাপতিত্বে এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ইউনুস আলী, পার্বতীপুর ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান রজব আলী, জননারী ঐক্য পরিষদের সভাপ্রধান সাবিত্রী রানী রায়, দিনাজপুর জেলা সমন্বয় পরিষদের কার্যনির্বাহী সদস্য হরিশ চন্দ্র রায় , চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
জনসমাবেশে ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, আদিবাসী জনগোষ্ঠীর নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ৪ শত নারী পুরষ উপস্থিত ছিলেন।
চিরিরবন্দরে জনসমাবেশ অনুষ্ঠিত
মে ১, ২০২৪

































