কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের বিরলে দীপশিখা সংস্থার উদ্যোগে রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালন করেছেন আলহাজ্ব মো. সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক চৌধুরী) এমপি।
দীপশিখা সংস্থার উদ্যোগে লিলিয়ন ফান্ডস এর অর্থায়নে ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র সহযোগিতায় মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড উইথ ডিজএ্যাবিলিটি ইন অন ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলেটেশন প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবসের র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর-২ আসনের এমপি আলহাজ্ব মো. সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক চৌধুরী)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন।
এসময় উপজেলা কর্মকর্তাবৃন্দ ও দীপশিখা প্রকল্প সমন্বয়ক হিমাংশু দেবদত্ত, সিবিআর অফিসার মো. রাসেল শেখ ও মো. ওয়াসিম আলী বক্তব্য রাখেন।
ইয়ুথ গ্রæপ সদস্য জান্নাতুন ফেরদৌস বলেন, এই ডিজিটাল যুগেও তথা প্রতিবন্ধী শিশু, যুবা ও নারীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল অধিকার থেকে বঞ্চিত। সরকার এবং দেশের সকল উন্নয়নশীল সংস্থাগুলো যদি প্রতিবন্ধী যুবা ও নারীদের উন্নয়নে আরও বেশী তৎপর হয় তাহলে এই দেশ ও জাতির সঠিক উন্নয়নে তারাও পারবে যথেষ্ঠ অবদান রাখতে।
প্রধান অতিথি আলহাজ্ব মো. সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক চৌধুরী) এমপি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারাও উন্নয়নের অংশিদার হতে পারে। আপনাদের মাধ্যমে এবং সরকারের সহযোগিতায় তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব। আসুন সকলে মিলি প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়াই।
আমন্ত্রণ/এজি


































