আমন্ত্রণ প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বেসিক সংস্থার উদ্যোগে আজ রোববার (৮ মার্চ) দুপুরে ১০ জন প্রান্তিক নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বেসিক সংস্থার উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ প্রাপ্ত ১০ জন প্রান্তিক নারীর মাঝে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাম রায়।
বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলাদীপুর ইউনিয়ন পরিষদের সদস মো. সিরাজুল ইসলাম, ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু, সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার ও কারিতাস এর এরিয়া ম্যানেজার তোজ্জাম্মেল হক।
উল্লেখ্য, আলাদীপুর ও বেতদিঘী ইউনিয়নের ১০ জন প্রান্তিক নারীকে তিন মাস প্রশিক্ষণ শেষে বিনামূলে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মার্চ ৮, ২০২৬


































