গোবিন্দগগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার (২৫ জানুয়ারি) রাতে বাগদা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিলের উপর হামলা ও মারপিটের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
রাতভর অভিযান চালিয়ে পুলিশ হামলাকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, উপজেলার কাঁটাবাড়ী ইউনিয়নের কাঁটাবাড়ী গ্রামের নুরুজ্জামান মিয়া, মানিক মিয়া, সুজন মিয়া, মো. তাজুল, হাবিবুর রহমান ও সামিউল ইসলাম ।
পুলিশ জানায়, রোববার (২৫ জানুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে যায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ । এসময় আওয়ামী লীগ নেতা ও তার লোকজন পুলিশের উপর হামলা করে বেধড়ক মারপিট করে। তারা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা ও উপ পুলিশ পরিদর্শক (এসআই) মীর কায়েস, এসআই মমিনুল আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় ওইরাতেই তাদের বিরুদ্ধে ১৮ জন নামীয় ও ৬০জন অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে আ’লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে মারপিটের শিকার তিন এসআই, গ্রেপ্তার ৬
জানুয়ারি ২৭, ২০২৬


































