গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দরে পণ্য খালাস কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার। সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম। তিনি বলেন,ভারতের প্রজান্ত্র দিবস উপলক্ষে সেদেশে সরকারি ছুটি থাকায় এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ অফিসার আরিফুল ইসলাম বলেন, সোমবার (২৬ জানুয়ারি) বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আমন্ত্রণ/এজি
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
জানুয়ারি ২৭, ২০২৬


































