বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি :
বগুড়ার গাবতলীতে সোমবার মধ্যরাতে অগ্নিকাÐে কাপাসি বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা গেছেন। বাড়িতে আগুন লাগার পর তিনি ঘুমন্ত নাতিকে খুঁজতে ঘরের ভেতর গিয়ে পুড়ে মারা যান। আগুনে ওই বাড়ির ৩টি কক্ষসহ গোয়ালঘর ভষ্মীভূত হয়। এতে ২টি গরুও আগুনে পুড়ে মারা যায়। গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা গ্রামে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে।
থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার (১৯ ফেব্রæয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলাকোপা মধ্যপাড়ায় (মন্ডলপাড়া) মোস্তাফিজুর রহমানের বাড়িতে আগুন লাগে। কয়েল থেকে একটি চার্জার লাইটে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। আগুনের তাপে ঘুম ভেঙে বাড়ির লোকজন দ্রæত ঘর থেকে বেরিয়ে যান। তবে গৃহকর্তা মোস্তাফিজের শ^াশুরি কাপাসি বেওয়া ঘরে ঘুমিয়ে থাকা নাতি শহিদকে বাইরে না দেখে তাকে খুঁজতে আবার ঘরে যান। এরপর সেখান থেকে তিনি আর বের হতে পারেননি। আশেপাশের লোকজন দ্রæত এগিয়ে গিয়ে আগুন নেভাতে শুরু করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে অগ্নিকান্ডে ওই বাড়ির সবকিছুই পুড়ে যায়।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অগ্নিকাÐের খবর পেয়ে দমকল বাহিনীর পাশাপাশি বাগবাড়ি ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে আগুন নেভাতে সহায়তা করে। কিন্তু আগুন দ্রæত ছড়িয়ে পড়ায় ওই বাড়ির তেমন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
বগুড়ায় আগুনে নাতিকে খুঁজতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার, বাড়ি ভস্মীভূত
ফেব্রুয়ারি ২১, ২০২৪


































