আমন্ত্রণ প্রতিবেদক :
১০ দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতের দলীয় প্রার্থী মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কাদের চৌধুরী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রর্থিতা প্রত্যাহারের শেষদিনে এই মনোনয়ন প্রত্যাহার করে নেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত ১০ দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে ১০জই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ঋণ খেলাপি দায়ে আমজনতা পার্টির ইব্রাহিম আলী মÐলের মনোনয়ন বাতিল হয় এবং দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
বর্তমানে নির্বাচনী লড়াইয়ে রয়ে গেছেন ৭জন প্রার্থী। এরমধ্যে বিএনপি মনোনিত প্রার্থী ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান, ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি’র ডা. আব্দুল আহাদ, পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির প্রার্থী কাজী আব্দুল গফুর, স্বতন্ত্র প্রার্থী সহকারী অধ্যাপক রোস্তম আলী ও স্বতন্ত্র প্রার্থী এ্যাড. হযরত আলী বেলাল।
এদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম রেজওয়ানুল হক এবং পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য এস এম জাকারিয়া বাচ্চু।
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপি থেকে শরিক দলকে আসন ছেড়ে দেওয়ার ঘটনা নেই। তবে জামায়াতে ইসলামী জোটের শরীক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দিনাজপুর-৫ আসনটি ছেড়ে দিয়েছে। সেখানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রিয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ জোটের প্রার্থী হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কোন প্রার্থী এ আসনে নেই।
আমন্ত্রণ/এজি


































