মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। থানা সুত্রে জানা গেছে, আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলার আন্ধারমূহা বাজার হতে থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুন নবী ও ওসি তদন্ত আহসান হাবীবের নেতৃত্বে চিরিরবন্দর উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. আরফিন শাহকে রাজনৈতিক মামলায় পুলিশ আটক করেছে।
থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবীব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতারের পরপরই আদালতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি


































