আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও দেশীয় তৈরি তিনটি অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)বিকেল আনুমানিক ৪টার দিকে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বাবুর বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—শাহজাহানপুর উপজেলার খন্না ওমরদিঘি গ্রামের ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০) ও শাকপালা গ্রামের জামাল পোদ্দারের ছেলে ফিরোজ পোদ্দার (৩৮)।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বগুড়া তিনমাথা রেলগেট সংলগ্ন যুব উন্নয়ন ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাদের হেফাজত থেকে একটি পিস্তল ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুই যুবক বাবুর বাজার এলাকায় খোকন মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তাদের কার্যকলাপ সন্দেহজনক হওয়ায় অভিযান চালানো হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
আমন্ত্রণ/এজি
ধুনটে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
জানুয়ারি ১৭, ২০২৬


































