আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় কুলি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল। পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হৃদয়, বিএনপি নেতা শাহ আলম, বেলাল হোসেন, মোতালেব, আবদুল, অ্যাডভোকেট রাজ্জাকুল কবির বিদ্যুৎ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, শিপন, মামুন, শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম, ফিরোজ, কুলি শ্রমিক ইউনিয়নের নেতা আমজাদ হোসেন, মিন্টু মিয়া, মকুল হোসেন এবং ছাত্রদল নেতা হিরো ও পিয়াস।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে কুলি শ্রমিক ইউনিয়ন কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে। ইউনিয়নের নিবন্ধন নবায়ন না থাকায় সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যার ফলে কুলি শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত ইউনিয়নের নিবন্ধন নবায়ন ও কার্যকর নেতৃত্ব গঠনের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, শক্তিশালী ও কার্যকর শ্রমিক ইউনিয়ন গড়ে তুললে কুলি শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার সংরক্ষণ সম্ভব হবে
আমন্ত্রণ/এজি
ধুনটে কুলি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা
জানুয়ারি ১৭, ২০২৬
































