মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানের হল রুমে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পবিত্র শব-ই-মিরাজ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র শব-ই-মিরাজ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টো।
আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আখতার বানু’র সভাপতিত্বে আলোচকের বক্তব্য রাখেন হাবিপ্রবি’র কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান এবং শহীদ আবরার ফাহাদ হলের সুপার প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিল তুলনামূলক ধর্ম, পিএইচডি ফেলো আল-মোকারানাতুল আদিয়ান এবং দাওরায়ে হাদীছ হাফেজ আব্দুল্লাহ বিন আমিন, স্টেশন রোড দারুল হাদিস রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত মহাবিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহরাব আলী, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অধ্যাপক হাবিবুর রহমানের পরিচালনায় মহাবিদ্যালয় এর সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এজি


































