আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্র ও, দিনাজপুরের সুকন্যা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরলে শুক্রবার (৯ জানুয়ারি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিরল কেন্দ্রীয় শহূদ মিনার চত্ত¡রে দোয়া মাহফিল শেষে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেনের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ।
পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহŸায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সহসভাপতি শরিফুল ইসলাম, উপজেলা মহিলা দলের আহŸায়ক জেবুন নাহার, পৌর শ্রমিকদলের আহŸায়ক সাইফুল ইসলাম, পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ফেলদৌস আলম, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি জহরুল ইসলাম আম্বলিয়া, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহŸায়ক আরমান হোসেন বিপ্লব, পৌরযুবদলের যুগ্ম আহŸায়ক বাদল, উপজেলা তাঁতীঁদলের সদস্য আমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। মুনাজাত পরিচালনা করেন পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ফেলদৌস আলম।
শেষে পৌর এলাকার শীতার্থ ব্যাক্তিবর্গের মাঝে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন এর সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
আমন্ত্রণ/এজি
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিরলে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
জানুয়ারি ১০, ২০২৬
































