কাশী কুমার দাস, দিনাজপুর :
সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন “আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ”-এর ডাকে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপ-সচিব পদে পদোন্নতিতে কোটা বাতিল ও সব ক্যাডারের মধ্যে সমতা আনার দাবিতে গত মঙ্গলবার (২৭ মে) ও বুধবার (২৮ মে) সারাদেশের ন্যায় দিনাজপুর সরকারি মহিলা কলেজেজ এই কলম বিরতি কর্মসূচী পালিত হয়েছে।
কলম বিরতি কর্মসূচী পালনকালে আন্তঃ ক্যাডার বৈষম্যে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষক সমিতি কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর মো. লুৎফর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর মো. তহিদুল ইসলাম, বিসিএস সাধারন শিক্ষা কলেজ ইউনিটের সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ছায়েদ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক মো. নুরে আলম সিদ্দিকী, সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান ও মো. জহুরুল ইসলাম।
বক্তারা বলেন, সাম্প্রতি সময়ে ২৫ ক্যাডারের ১২ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করা হয়েছিল। অথচ দীর্ঘদিন ধরে বিষয়টিকে আটকে রাখা হয়েছে। উপরোন্ত সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। অথচ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সরকারি বিধি-বিধান বহির্ভুত কার্যকলাপের পরও তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়া একটি নির্দিষ্ট ক্যাডারের গোষ্ঠীর স্বার্থে উদ্দেশ্যমূলকভাবে স্বাস্থ্য, শিক্ষা, পরিসংখ্যান, ডাক, পরিবার পরিকল্পনা, কাস্টমস ও টেক্স ক্যাডারের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি করা হয়েছে। এব্যাপারে শিক্ষকদের চলমান কর্মসূচীর প্রতি মহিলা কলেজের ছাত্রীরাও সমর্থন দিয়েছেন।
আমন্ত্রণ/এসিজি


































