কাহালু (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাঁদপুর ও খারিয়া নিশিন্দারা গ্রামের মাঝমাঝি এলাকায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন থেকে পড়ে শহিদুল্লাহ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শহিদুল্লাহ রাজশাহীর বোয়ালিয়া কারিগরপাড়া এলাকার খায়রুল আলম সাজুর ছেলে বলে নিশ্চিত করে কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র বলেন, লালমনিরহাট থেকে সান্তাহারগামী টুয়েন্টি ডাউন বগুড়া কমিউটার ট্রেন থেকে পড়ে ওই শহিদুল্লাহ নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমন্ত্রণ/এজি


































