গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক দ্বন্দ কলহের জের ধরে আয়শা (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ কলহের জের ধরে উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের মতিয়ার রহমান রহমানের মেয়ে ও একই গ্রামের জরিদুল ইসলাম সাদ্দামের স্ত্রী আয়শা বেগম (২৩) গত রোববার রাত ৮ টার দিকে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়। তাকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে সে মারা যায়।
পারিবারিক সুত্রে জানা গেছে, ৫বছর পূর্বে প্রেমের সম্পর্ক করে একই গ্রামের জরিদুল ইসলাম সাদ্দামের সাথে আয়শা বেগমের বিয়ে হয়েছিল।
গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এস,আই নজরুল ইসলাম এই আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে গ্যাসের ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা
ডিসেম্বর ১৫, ২০২৫
































