আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদী’র ওপর নৃশংস হামলার প্রতিবাদে দিনাজপুরের বিরলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিরল উপজেলাবাসীসহ বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে বিরল বাজারের বকুলতলা মোড়ে সমাবেশে জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ পৃথক পৃথক বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিল শেষে বিএনপি’র বক্তারা বলেন, দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে।এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য দুষ্কৃতকারীরা নীলনকশা অনুযায়ী কাজ করছে। নির্বাচনকে বিঘ্নিত করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগের সময় গুলি করেন দুষ্কৃতকারীরা। এই দুটি ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশকে একটি আধিপত্যবাদী শক্তি সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। হাদী কোন দলের না, কোন গোষ্ঠীর না, হাদী বাংলাদেশের কন্ঠস্বর। হাদীর কন্ঠস্বরকে রূদ্ধ করে দেয়া, বাংলাদেশের কন্ঠস্বরকে রূদ্ধ করা। এক হাদীর কন্ঠস্বরকে রোধ করার নৃশংস অপচেষ্টা যারা করেছের তাদেরকে হুসিয়ারী দিয়ে বলতে চাই, এর প্রতিফল আপনাদেরকে দিতে হবে।
আমন্ত্রণ/এজি
ওসমান হাদী’র উপর নৃশংস হামলার প্রতিবাদে বিরলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ডিসেম্বর ১৩, ২০২৫
































