মো. আফজাল হোসেন, দিনাজপুর :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নে গ্রাম্য আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে বার্ষিক ক্যাম্পেইন আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নে মেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে গ্রাম্য আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে বার্ষিক ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো প্রদর্শন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
এছাড়াও বক্তব্য রাখেন আলাদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ফুলবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডল প্রমুখ। এর আগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে আলোচনা সভা শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সমন্বয়কারী (গ্রাম আদালত) মো. মোশাররফ হোসেন, ইউপি প্রসাশনিক কর্মকর্তা বক্রেসর বসাক, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র উদ্যোক্তা মোছা. রুজিনা, আলাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস আলী, রাজ্জাক আলী মন্ডল, সিরাজুল ইসলাম, গৌর চন্দ্র রায়, মো. মঞ্জুরুল ইসলাম, মানিক মন্ডল, অর্পন চন্দ্র সরকার, মো. আব্দুল আউয়াল ও সদস্যাগণ মোছা. রহিমা আক্তার, চায়না খাতুন, নুরজাহান বেগম, গ্রাম পুলিশগণ, বিদ্যালয়ের শিক্ষকগণ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা। গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন শেষে পুরুষ্কার বিতরণ করেন।
আমন্ত্রণ/এজি
আলাদিপুর ইউনিয়নে গ্রাম্য আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে বার্ষিক ক্যাম্পেইন
জুন ১১, ২০২৬


































