গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গোবিন্দগঞ্জ পুলিশের অ়ভিযানে ৪৭পুরিয়া হিরোইন, ২৭ পিচ ইয়াবা,একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রয়ের নগদ ৩৭০০(তিন হাজার সাতশত) টাকা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে ।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নির্দেশনায় এস,আই নজরুল ইসলাম ও এ এস আই হাবীবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স গত শুক্রবার রাতে নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের বাবলু মিয়ার পরিত্যক্ত ঘরে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য অবস্থান করছে।
এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করার সময় নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে মেহেদী হাসান সবুজ সরকার (৩৮), একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (৩০), ও হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়া পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হুমায়ন কবীর (২৮) করে। পরে তাদের কাছ থেকে ৪৭রপুরিয়া হিরোইন, ২৭ পিচ ইয়াবা, একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রয়ের নগদ টাকা তিন হাজার সাতশত টাকা জব্দ করে।
গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। জনস্বার্থে মাদককের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে তিনি জানান।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে হিরোইন ও ইয়াবা,চাপাতি সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিসেম্বর ৮, ২০২৫
































