মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক :
বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পক্ষ থেকে কৃষকদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয়োজনে সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ওসমানপুর এলাকার মোল্লা পাড়ায় অনেক আলু চাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা বৈঠক এর সভাপতি ছিলেন –মো. বক্কর মোল্লা, ইউ’পি সদস্য -বিরাজ মাহমুদ ও সঞ্চালনায় -আল আমিন, বদরগঞ্জ উপজেলা অফিসার স্কয়ার ফার্মাসিটিক্যাল।
বিশেষ অতিথি হিসেবে কৃষকদের মাঝে আলু চাষের উপর পরামর্শ ও কীটনাশক সঠিকভাবে প্রয়োগ করার বিষয়ে আলোচনা করেন-বিষ্ণুপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিয়াদ ও রাশিদুল । এতে স্কয়ার ফার্মাসিটিক্যালসের সেলস কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিষয়ক আলোচনায় এলাকার বিভিন্ন স্তরের কৃষকরা অংশ নেন।
আমন্ত্রণ/এসিজি
বদরগঞ্জে কৃষি ও কৃষক সময়োচিত কৃষি বিষয়ক আলোচনা
নভেম্বর ১৮, ২০২৫
































