পতাকা সারথি :
বগুড়ার শিবগঞ্জে সারের কৃত্রিম সংকট ও মুল্য বৃদ্ধির প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জাহাঙ্গীর আলম।আজ সোমবার(১ ডিসেম্বর) বিকেল থেকে তিনি উপজেলা সদরের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে এ অনশন কর্মসূচি শুরু করেন।
এনসিপির শিবগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, “সার ডিলারদের সিন্ডিকেট, সার পাচার, কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি, অন্যায্য সরকারি সার বরাদ্দ, অন্য উপজেলা থেকে ফ্যাসিস্ট আমলের ডিলার নিয়োগের পায়তারা এবং হিমাগারে আলু নষ্ট হওয়ার মতো ঘটনা কৃষকদের চরম ক্ষতির মুখে ফেলেছে। এজন্য কৃষকের মুক্তি না হওয়া পর্যন্ত আমার এই আমরণ অনশন চলবে।”
অনশনস্থলে তাকে একনজর দেখতে স্থানীয় মানুষজন ভিড় করেন। এসময় এনসিপির যুগ্ম-সমন্বয়কারী সাব্বির খানসহ এনসিপি এবং ছাত্রশক্তির নেতারা উপস্থিত থেকে তার আন্দোলনের প্রতি সংহতি জানান।
জাহাঙ্গীর আলমের এই অনশন ঘিরে এলাকায় আলোচনার ঝড় উঠেছে। কৃষকের স্বার্থ ও অনিয়মের বিরুদ্ধে তার এই অবস্থান স্থানীয় জনমনে ব্যাপক সাড়া ফেলেছে।
এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, এই উপজেলায় সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। কৃষকরা ন্যায্য মূল্যে সার পাচ্ছেন ।
আমন্ত্রণ/এসিজি


































