পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক :
নেসকোর প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় নাগরিকরা। নাগরিক কমিটির উদ্যোগে পৌর শহরের গুলপাড়া এলাকায় এ কর্মসূচি পালনা করা হয়েছে।
এতে অংশ নেওয়া গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা প্রি-পেইড মিটার নিয়ে নানা ধরনের হয়রানি ও বাড়তি আর্থিক চাপের অভিযোগ তুলে মিটার স্থাপন বন্ধের দাবি জানান। পরে গুলপাড়া চত্বর থেকে মশাল হাতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাইওয়ে সড়ক হয়ে মামা-ভাগিনা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেসকোর গ্রাহকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন। সমাবেশে বক্তারা প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আমন্ত্রণ/এজি
পার্বতীপুরে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মশাল মিছিল
সেপ্টেম্বর ২০, ২০২৬






























