প্রেসবিজ্ঞপ্তি :
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ আজ এক বিবৃতিতে পার্টির ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা কমিটির সদস্য (সাবেক সম্পাদক) ও ফুলবাড়ী উম্মুক্ত কয়লাখনি বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক কমরেড আনিছুর রহমান এর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য রোববার রাত সাড়ে ১০টায় ফুলবাড়ীর নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।তিনি কয়েক বছর যাবৎ দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি করতোয়া কুরিয়ার সার্ভিস এর ফুলবাড়ী শাখার স্বত্বাধিকারী ছিলেন।
বিবৃতিতে তিনি বলেন, কমরেড আনিছুর রহমান ছিলেন শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামের নিবেদিত সংগঠক। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই তিনি ছাত্র অবস্থা থেকেই করে আসছেন। সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে তিনি সর্বদা সাহসী ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক সংগ্রামের দীর্ঘদিনের সহযোদ্ধা কমরেড আনিসুর রহমানের অকাল মৃত্যুতে পার্টি একজন নিষ্ঠাবান কমরেডকে হারাল- যা অত্যন্ত বেদনাদায়ক।
বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজনের ও তার শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
কমরেড আনিসুর রহমান-লাল সালাম।
কমরেড আনিছুর রহমানের মৃত্যুতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের শোক
ডিসেম্বর ১, ২০২৫
































