বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলো যুবলীগ নেতা শাহ্ আলম নান্নু (৩৮), স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু সুফিয়ান (৩৫), যুবলীগ নেতা আবু তালেব (৪৫) ও ছাত্রলীগ নেতা আহসান হাবিব (৩০)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী হাট এলাকা থেকে গ্রেফতার করা হয় উপজেলা যুবলীগের সদস্য শাহ্ আলম নান্নু (৩৮) কে। তিনি শাজাহানপুর উপজেলার চুপিনগর বড়বাড়ি পাড়ার আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি
।
একই দিনে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে দুপুর ১২টার দিকে গ্রেফতার করা হয় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবিব (৩০) কে। তিনি উপজেলার আড়িয়া ইউনিয়নের টেকুরগাড়ি গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃংখলা রক্ষায় পুলিশী অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি


































