মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
“প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে জনতার সামগ্রীক মুক্তি অর্জনে,”দক্ষতা জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি”বাস্তবায়নের আহবানে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার আয়োজনে আজ শনিবার (১৫ নভেম্বর)গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে দশটায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপ পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল , আইডিইবির যুগ্ন আহবায়ক(রংপুর অঞ্চল) মোঃ আব্দুছ ছাত্তার শাহ। সম্মানিত অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি (নির্বাহী প্রকৌশলী-দিনাজপুর পৌরসভা) প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু।
আইডিইবির চাকুরী বিষয়ক সম্পাদক (সহকারী প্রকৌশলী-দিনাজপুর সড়ক বিভাগ) প্রকৌশলী মো. শাহানুর রহমান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, ডিইএব জেলা শাখার সভাপতি মো. মনজুর মোরশেদ সুমন।
উক্ত রেলিতে আইডিইবি দিনাজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী সদসাবৃন্দ, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এসিজি


































