আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরল উপজেলায় ১২ টি ইউনিয়ন পরিষদ এ গ্রাম আদালতকে আরও সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে “বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই)” পদ্ধতি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা এতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিল ইউরোপীয় ইউনিয়ন (EU) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার, দিনাজপুরের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।
প্রশিক্ষণ পরিচালনায় সহায়তা করেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোছাঃ আয়েশা খাতুন।
আমন্ত্রণ/এসিজি
বিরলে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
নভেম্বর ১২, ২০২৫


































