গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব বিবাদের জেরে পতিপক্ষের বিরদ্ধে বিচারাধীন জমির ২০০টি কলাগাছ ও ৭০টি ইউক্যালিপটার্স গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার মারিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমির মালিক জামিরুল প্রধান থানায় এজাহার দাখিল করেছে।
গোবিন্দগঞ্জ থানা সুত্রে জানা গেছে উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া গ্রামের মৃত নবাব আলী প্রধানের ছেলে জামিরুল প্রধান এজাহারে উল্লেখ করেন তার শরিক ও পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ীর পাশর্^বর্তী একটি জমিতে লাগানো ২০০ টি কলা গাছ ও ৩ বছর পূর্বে লাগানো ৩০০ ইউক্যালিপটাস গাছের মধ্যে ৭০টি গাছ একই গ্রামের মোফাজ্জল প্রধানের ছেলে শরিফুল ইসলাম ও শাহজাহান আলী তারে পক্ষের ৩০/৪০ জন লোক ধারাল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিনের বেলায় কেটে ফেলেছে। এতে জামিরুলের প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
তিনি এজাহারে ্আরো উল্লেখ করেন, বিবাদীদের হাতে লাঠি-সোঠা, রাম-দা, ধারালো ছোরা, হাসুয়া থাকায় মারপিট, খুন-জখমের আশংকা থাকায় কেউ বাধা দিতে যাইনি। এই সুযোগে বিবাদীগণ ফসলের ক্ষয়-ক্ষতি সংঘটিত করিয়া বিভিন্ন প্রকার ভয়-ভীতি, জমি দখলের হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
জাামিরুল ইসলাম জানান, ইতোপূর্বে গত ১০ অক্টোবর রাতে শরিফুল ইসলাম ও শাহজাহান আলী পরিকল্পিত ভাবে একই জমির পরিপক্ক ৬০ কলা গাছ কেটে ফেলে কলা লুট করে নিয়ে যায়। এর একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আসাদুজ্জামান বলেন বিষয়টি তদন্ত করেছি। সেখানে বিবাদীরা জমিটি নিজেদের বলে দাবী করে এই ধরণে একটি অমানবিক কাজ করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে পূর্ব বিবাদের জেরে পতিপক্ষের বিরদ্ধে ২০০টি কলাগাছ ও ৭০টি ইউক্যালিপটার্স কেটে ফেলার অভিযোগ
অক্টোবর ৩১, ২০২৫
































