বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপির এক কর্মীসভায় জামায়াত শিবির, আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা যুবলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী সমর্থক বিএনপিতে যোগদান করেছে। তারা শহীদ জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা ওপর আস্থা রেখে বিএনপিতে যোগদান করেন।
শনিবার (২৫ অক্টোরব) রাত আটটায় উপজেলার ময়দানহাট্টা উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভায় তারা আনুষ্ঠানিকভাবে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের গ্রীন সিগনালপ্রাপ্ত সংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলমের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জামায়াতের সদস্য জুয়েল রানা ও সাবেক শিবির নেতা রেদোয়ান আহম্মেদ বাবুর নেতৃত্বে শতাধিক জামায়াত কর্মী বিএনপিতে যোগদান করেন।
এর পরে শিবগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানা বেগমের নেতৃত্বে ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম মিয়াসহ যুবলীগ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সমর্থক বিএনপিকে যোগদান করেন।
এসময় মীর শাহে আলম যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়ে বলেন, এটি শুধু একটি যোগদান নয়, এটি স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের একতাবদ্ধ আন্দোলনের প্রতীক। বিএনপি এখন জনগণের একমাত্র ভরসা, আর ধানের শীষই এই দেশের মুক্তির প্রতীক। তিনি নবাগতদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে নিরলসভাবে কাজ করার আহবান ।
এর আগে ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজুর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (অস্ট্রেলিয়া) রাশেদুল হক।
তিনি তার বক্তব্যে বলেন, জিয়া পরিবার দেশের সকল ক্রান্তিকাল থেকে এ দেশের মানুষের পাশে আছেন, থাকবেন। নির্বাচন বানচালের চেষ্টাকারী জামায়াত-শিবিরকে না বলুন। তারা ভারতীয় পণ্য, তাদের সৃষ্টি হয়েছে ভারতে। তাই দেশের স্বার্থে গুপ্ত সংগঠনকে শোচনীয় পরাজয় ঘটানোই হবে আমাদের অন্যতম কাজ।
কর্মী সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন মীর শাহে আলম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক।
মীর শাহে আলম বলেন, এ আসনে ধানের শীষ মার্কা শুধু জিতলে হবে না, রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়ে আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিতে হবে। সে লক্ষ্যে প্রত্যেকটি কর্মীকে মানুষের ঘরে ঘরে পৌছাতে হবে।
তিনি আরো বলেন, আমরা ছলনা-মোনাফেকি করে মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করবো না, আমরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে দেশ ও দেশের মানুষের কল্যান করবো ইনশাআল্লাহ।
কর্মীসভায় অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, প্রবীণ বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, অধ্যাপক নজরুল ইসলাম, মোস্তাফিজার রহমান রাজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার জামায়াত ও আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
অক্টোবর ২৬, ২০২৫
































