বগুড়া ব্যুরো:
বগুড়ায় নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচির। এরপর বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রায় যোগদান করতে সমবেত হন বগুড়া শহরসহ ১২টি উপজেলার যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ।
শোভাযাত্রায় আগে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে অচিরেই বাংলাদেশে ফিরবেন। তার আগমন হবে রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় প্রত্যাবর্তন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় যুবদল শুরু থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ। পরে বণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি- আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি যথাক্রমে ফেরদৌস আজম সুমন, তাজমিলুর রহমান বিচিত্র, অ্যাড, এনামুল হক পান্না ও সবুজ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে শাহাদৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
সার্বিক আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দের অংশগ্রহণে বগুড়ায় তাদের প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন অত্যন্ত সফলভাবে পালিত হয়েছে। তিনি বলেন তাদের অভিভাবক তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের পাশাপাশি তারা যুবদলের সকল ইউনিটকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
অক্টোবর ২৭, ২০২৫


































