গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রজন্মলীগের সভাপতি ও রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বিষয়ক সম্পাদক তারিক রিফাতকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তারিক রাজাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের মৃত আবু তাহের বিএসসি’র ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে গাইবান্ধা শহরের একটি বাসা থেকে তারিক রিফাতকে গ্রেপ্তার করে। ২০১৮ সালে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তারিক রিফাতকে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হলে অসুস্থ বোধ করায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা তারিক রিফাত গ্রেপ্তার
অক্টোবর ২০, ২০২৫


































