মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে দিনাজপুরে ব্রাজিল সমর্থকগোষ্ঠী বিশাল শোডাউন করেছে। এসময় চলে তাদের উন্মাদনা। আজ বৃহস্পতিবার ( ১১ জুন) সকাল দশটা থেকে জড়ো হতে থাকে ব্রাজিল সমর্থক বিভিন্ন বয়সের খেলোয়ার, শুভাকাঙ্খিরা ।
সকাল সাড়ে এগারোটার দিকে রিম ঝিম বৃষ্টিতে দিনাজপুর শহরের বড় মাঠ সংলগ্ন সিএন্ডবি মোড় হতে ব্রাজিল সমর্থকগোষ্ঠী দিনাজপুর এর আহবায়ক রুবেল ইসলাম ও মুখপাত্র আবুজার সেতু এর নেতৃত্বে একটি বিশাল শোডাউন বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। শোডাউন বের হওয়ার আগে ও পরে চলে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উন্মাদনা ও শোডাউন
জুন ১১, ২০২৬


































