মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়-১ আসনের ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার মো. নওশাদ জমির এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার মাগুড়ার ইউনিয়নের রজলী বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাগুড়া ইউনিয়ন শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের উদ্বোধন করেন মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ এ করিম মন্ডল। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। সমাবেশে মাগুড়ার ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাহিদ প্রধান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তইবুল ইসলাম ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বশিরুল ইসলাম। পঞ্চগড় সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান বিদ্যুৎ।সমাবেশটি সঞ্চালনা করেন মাগুড়া ইউনিয়ন ছাত্রদল নেতা আবু সাঈদ।
আমন্ত্রণ/এসিজি
পঞ্চগড়ের মাগুড়া ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত
অক্টোবর ১৬, ২০২৫


































