গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি(দিনাজপুর) প্রতিবেদক :
অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক রিপন হাসান (২৬) নামের এক বাংলাদেশী যুবককে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
সোমবার (২ মার্চ) বিকালে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলার সংলগ্ন রেলস্টেশন এলাকা দিয়ে তাকে ফেরত দেয় বিএসএফ। এর আগে সেখানে দু’বাহিনীর মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়। দেশে ফেরত আসা রিপন হাসান দিনাজপুরের বিরল উপজেলার দেওয়ানদিঘি গ্রামের আব্দুল আজিজ এর ছেলে।
বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন জানান, একবছর আগে রিপন হাসান বিরল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল কাজ করতে। সোমবার সকালে সে অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে দেশে ফেরত আসার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।
আমন্ত্রণ/এজি
আটক বাংলাদেশী যুবককে ফেরত দিলো বিএসএফ
মার্চ ৩, ২০২৬
































