গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেন স্যারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল সংস্থার কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টায় জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ সৌখিনের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জিটিভি’র জেলা প্রতিনিধি গোপাল মোহন্ত, জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু, সহ সভাপতি শাহীন আলম, সাঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনসারুজ্জামান রেজওয়ান, অর্থ সম্পাদক আবু তারেক, দপ্তর সম্পাদক জাফর ইকবাল রানা, ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সামছুল আলম, খসরু মাহমুদ, সাংবাদিক লিখন সরদার, বিপুল কুমার দাস, ফারুক হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তরা মরহুম আলতাফ হোসেনের জীবনী নিয়ে স্মৃতি চারন মুলক সংক্ষিপ্ত আলোচনা করেন।শেষে মরহুম আলতাফ হোসেন কে যেন আল্লাহ তায়ালা বেহেশত নসীব করেন সেই জন্য বিশেষ দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান সরকার।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত
অক্টোবর ১৪, ২০২৫
































