মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মিরগড় জেলা প্রশাসন ইকোপার্কে পঞ্চগড় পরিবেশ বন্ধু এ ক্যাম্পের আয়োজন করে। উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: আবু সায়েম ও গাইনি বিশেষজ্ঞ ডা: নাসরীন পারভীন।
উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র রায়। এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ও পরিবেশবন্ধুর সভাপতি নয়ন তানবীরুল বারী উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পে প্রায় আশি জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি
পঞ্চগড়ে পরিবেশ বন্ধুর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প
সেপ্টেম্বর ২৭, ২০২৫
































