বগুড়া ব্যুরো:
বগুড়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম পালিয়ে যাওয়ার ঘটনায় ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন।
প্রত্যাহারকৃতরা হলেন-আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক এবং কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও জাকির হাসান।
পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশে ছয় পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় আদালতের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন।
উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। ওই সময় ভিড়ের মধ্যে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। এ রির্পোট লেখা পযর্ন্ত তাতে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় আদালত থেকে আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশ প্রত্যাহার
সেপ্টেম্বর ২৩, ২০২৫
































